Saturday, February 22, 2014

Home » » পুঠিয়ার অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুঠিয়ার অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেলে পুলিশ। পুঠিয়া উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেল ব্রিজের কাছ থেকে শনিবার সন্ধ্যায় পুঠিয়া থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে সেটি ঈশ্বরদী জিআরপি থানার এলাকা হওয়ায় বিষয়টি ওই থানাকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের পরনে লুঙ্গী, শার্ট, সোয়েটার এবং মাথায় টুপি রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্র্রেনের ভ্রমণের সময় কোথাও ধাক্কায় লেগে তার মৃত্যু হতে পারে।

Share this article :

Post a Comment