Saturday, February 22, 2014

Home » » বান্ধবী নিয়ে রাবি ছাত্রলীগ নেতার রাত্রিযাপনের অভিযোগ

বান্ধবী নিয়ে রাবি ছাত্রলীগ নেতার রাত্রিযাপনের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে বান্ধবীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় দুই দিন আটকে রেখে ফুর্তি করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম এমবি আমিন। তিনি রাবির দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগের গত কমিটির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, আমিন ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। দীর্ঘ সাড়ে চার বছর ধরে একই বিভাগের এক বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সময় থেকেই তারা একে অপরকে গভীরভাবে ভালবাসতেন। সেই সুবাদে আমিন গত ১৩ ফেব্রুয়ারি সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে বান্ধবীকে ঢাকায় নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, আমিন বান্ধবীকে ওইদিন বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে কৌশলে এক সঙ্গে রাত্রী যাপন করে বিয়ে না করেই পরের দিন সন্ধ্যায় তাকে বাড়ি (রাজশাহী) পাঠিয়ে দেয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা এমবি আমিন বলেন, আসলে সে আমার সঙ্গে ঢাকায় বেড়াতে এসেছিল। ঢাকা শহর ঘুরিয়ে তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
Share this article :

Post a Comment