Saturday, February 22, 2014

Home » » রাজশাহী বার সমিতির টাকা চুরির দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে দুই আসামির জবানবন্দি

রাজশাহী বার সমিতির টাকা চুরির দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে দুই আসামির জবানবন্দি

রাজশাহী রির্পোটার : রাজশাহী এডভোকেট বার সমিতির প্রায় ২৫ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ফৌঃ কাঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছেন আটক দুই আসামি। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(৫) জয়নৱী রানী দাসের খাস কামরায় আসামি বারের এও মোজাক্কের এবং পিওন আল আমিনকে  হাজির করে  তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে গত শুক্রবার (১৪ ফেব্রম্নয়ারী) রাতে এই ঘটনায় রাজপাড়া থানায় মোজাক্কের ও আল আমিনকে আসামি করে মামলা হয়। ওই রাতেই বারের এও মোজাক্কেরকে আটক করে পুলিশ। পরে গত সোমবার তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়।  মামলার আরেক আসামি বারের পিওন আল আমিন পলাতক থাকে। গত বুধবার ১৯ ফেব্রম্নয়ারি রাতে নগরীর বিলসিমলা এলাকা থেকে মামলার আইও মতিউর রহমান আল আমিনকে আটক করে। গতকাল বৃহস্পতিবার উভয় আসামির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে তদনৱকারী কর্মকর্তা রাজপাড়া থানার এস আই মতিউর রহমান জানান, উভয় আসামি দোষ স্বীকার করলেও একে অপরকে দায়ী করেছে। বারের পৰে বাদি হয়ে মামলা করেন সমিতির সেক্রেটারী মাইনুল আহসান পান্না।  মামলায় বলা হয়েছে আসামিরা গত কয়েক মাস ধরে বারের প্রতিদিনের আয়কৃত অর্থ ব্যাংকে জমা না করে প্রায় ২৫ লাখ ৮৩ হাজার টাকা চুরি করে । এদিকে ঘটনা তদনেৱ বার সমিতি ৭ সদস্যের তদনৱ কমিটি গঠন করেছে।
Share this article :

Post a Comment